[ খেলা ]
বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে উপস্থিত তামিম
ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় ক্রিকেটারদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে বিসিবি কার্যালয়ে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ।
বৈঠকের কারণ সম্পর্কে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। বিসিবির ফেসবুক পেজে ছবিসহ দেওয়া স্ট্যাটাসে লেখা হয়, জাতীয় ক্রিকেটাররা আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!