টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেন দেশসেরা এই ওপেনার। এরপর থেকে স্বেচ্ছায় তিনি জাতীয় দলের বাইরে আছেন। দলের সঙ্গে না থাকলেও ক্রিকেটীয় কারণেই ভারতে গিয়েছেন তামিম।
আসন্ন সিরিজে তিনি সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেবেন। অতীতেও তাকে ধারাভাষ্যকক্ষে মাইক্রোফোন হাতে দেখা গেছে। তবে এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে তাকে দেখা যাবে।
.png)
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছিলেন তামিম। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘এটা স্রেফ দুর্দান্ত...২৬ রানে ৬ উইকেট হারানো থেকে ২-০ ব্যবধানে সিরিজ জয়! কী অসাধারণ প্রত্যাবর্তন! দলকে অনেক অভিনন্দন...এটা অনেক দিন স্মরণ রাখা হবে।’