গল টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলংকা ৫ উইকেটে ৬০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে শনিবার তৃতীয় দিনে মাত্র ৮৮ রানেই অলআউট নিউজিল্যান্ড। এতে স্বাগতিক দল ৫১৪ রানের লিড পায়।
টেস্ট ইতিহাসে এ পর্যন্ত ১৪ জন ফিল্ডার এক ইনিংসে পাঁচবার ক্যাচ নিয়েছেন। তালিকায় রয়েছেন আরেক লঙ্কান ক্রিকেটার লাহিরু থিরিমান্নে। ২০২১ সালে তিনি গলে ইংল্যান্ডের বিপক্ষে এ কীর্তি দেখান।
.png)
ধনঞ্জয়ারর বদৌলতে একজন বোলারের ডেলিভারিতে পাঁচবার ক্যাচ নেয়ার ঘটনা ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে মাত্র পাঁচবার দেখা গেল। স্পিনার প্রবাথ জয়সুরিয়ার বলে তিনি এমন নজির স্থাপন করলেন।
১৯৮০ সালে মুম্বাই টেস্টে ইয়ান বোথামের বলে সর্বপ্রথম এ কাণ্ড ঘটান বব টেলর। আট বছর পর লর্ডসে বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ডেলিভারিতে উইকেটরক্ষক মার্ক বাউচার পাঁচবার বল গ্লাভসবন্দি করেন। কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট ২০০৪ সালে ডারউইনে মাইকেল ক্যাসপ্রোভিবের বলে এটির পুনরাবৃত্তি ঘটান। লাহিরু থিরিমান্নের ২০২১ সালে পাঁচ ক্যাচ নেয়ার সময় প্রতিবারই বোলার ছিলেন লাসিথ মালিঙ্গা।