ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চার জেলার কাউন্সিলরশিপ বাতিল করলো বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯, ৩ অক্টোবর ২০২৪
চার জেলার কাউন্সিলরশিপ বাতিল করলো বাফুফে
ফাইল ছবি

চলতি মাসের ২৬ তারিখ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। তার আগে বুধবার (২ অক্টোবর) দেশের চারটি জেলার কাউন্সিলরশিপ বাতিল করেছে বাফুফে। জেলাগুলো হচ্ছে- লালমনিরহাট, গোপালগঞ্জ, শেরপুর ও ফেনী ডিএফ।

এবারের নির্বাচনে সবচেয়ে বড় খবর, টানা ১৬ বছর দায়িত্ব পালন করা সভাপতি কাজী সালাউদ্দিন এবার প্রতিদ্বন্দ্বিতা করবে না। এদিকে লালমনিরহাট, গোপালগঞ্জ, শেরপুর ও ফেনী ডিএফ’র কাউন্সিলরশিপ বাতিল করেছে বাফুফে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে কাউন্সিলর থাকবেন মোট ১৩৩ জন। এদিকে সভাপতি প্রার্থীতা ঘোষণা দেওয়ার পর থেকে তরফদার মো. রুহুল আমিনকে তেমন একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। অনেকেই মনে করছেন, শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে তিনি নাও থাকতে পারেন।

Advertisement

আর তরফদার রুহুল আমিন ভোটের লড়াইয়ে না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে পারেন তাবিথ আউয়াল। যদিও বসুন্ধরা কিংসের ইমরুল হাসানের সভাপতি পদে দাঁড়ানোর জোর গুঞ্জন রয়েছে। 

আজ (৩ অক্টোবর) বিকেলে বাফুফের বর্তমান কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হবে। এটাই সম্ভবত এই কমিটির শেষ সভা। আর তাই যদি হয়, তাহলে কাজী সালাউদ্দিনেরও শেষ সভা হবে এটা। এই সভায় নির্বাচনের আপীল কমিটিও গঠন করা হবে। 

সভায় বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে। সেগুলো হচ্ছে- ২০২৫ সালের বাজেট উত্থাপন ও অনুমোদন, আয়-ব্যয় পর্যালোচনা ও হিসাব অনুমোদন, বাফুফের কনফ্লিক্ট অব ইন্টারেস্ট পলিসি সংশোধন, বাফুফে ভবন সংস্কার সম্পর্কিত সিদ্ধান্ত, নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার বাজেট অনুমোদন, ন্যাশনাল টিমস কমিটির বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!