[ খেলা ]
একশর আগেই থামল শ্রীলংকা
সোফি মোলিনাক্সের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন র্ষিতা সামারাবিক্রমা
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বোলারদের সামনে মোটেও সুবিধা করতে পারেনি শ্রীলংকা। নারী টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য অজিদের সামনে লক্ষ্য মাত্র ৯৪ রান।
শারজাহতে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৭ উইকেটে ৯৩ রানের বেশি তুলতেই পারেনি। মাত্র তিন ব্যাটার দুই অংকের ঘর স্পর্শে সক্ষম হন।
ব্যক্তিগত সর্বাধিক ২৯ রান করা নীলাক্ষীকা সিলভা ৪০ বল খেলেন। তার ব্যাটে আসেনি কোনো চার-ছক্কার মার। হর্ষিতা সামারাবিক্রমা ৩৫ বলে ২ চারে ২৩ রানের ইনিংস খেলেন। আনুশকা সঞ্জীবনী ১৫ বলে ২ চারে ১৬ রান করেন।
.png)
নিয়ন্ত্রিত বোলিংতে ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট পান মেগান শুট। ২০ রান খরচায় ২ উইকেট নেন সোফি মোলিনাক্স।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!