ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছুটিতে মার্শ-হেড, ফিরছেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ১৪ অক্টোবর ২০২৪
ছুটিতে মার্শ-হেড, ফিরছেন কামিন্স
প্যাট কামিন্স

ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটিতে থাকার জন্য স্কোয়াডে নেই টপ অর্ডার ব্যাটার ট্রাভিস হেড ও মিচেল মার্শ।  ইংল্যান্ড সফরে না থাকা নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স অজিদের ডেরায় ফিরছেন।

অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করাতে হবে। যার ফলে লম্বা সময়ের জন্য তাকে মাঠে থাকতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নেই।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর আবারো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মার্কাস স্টয়নিস। ফরম্যাটটির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের দলে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন শন অ্যাবট, কুপার কনোলি ও অ্যারন হার্ডি।

Advertisement

আগামী ৪, ৮ ও ১০ নভেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর ১৪, ১৬ ও ১৮ নভেম্বর তিন ম্যাচ টি-২০ সিরিজের খেলাগুলো হবে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাগার্ক ও অ্যারন হার্ডি।  

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!