ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজ নির্ধারণী টেস্টে পাকিস্তানের একাদশে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ২৩ অক্টোবর ২০২৪
সিরিজ নির্ধারণী টেস্টে পাকিস্তানের একাদশে যারা
সাজিদ খান ও নোমান আলী

মুলতানে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে ইংল্যান্ডের কাছে হারের পর পুরো পাকিস্তান দল সমালোচনায় ছিল বিদ্ধ। একই ভেন্যুতে ১৫২ রানে জিতে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া টেস্টটি তাই সিরিজ নির্ধারণী হয়ে উঠেছে।

ম্যাচ জিতিয়ে সিরিজে সমতা টানা ১১ ক্রিকেটারের উপরেই ভরসা রাখতে চাইছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। সেজন্য বৃহস্পতিবার থেকে আরম্ভ হতে চলা ম্যাচের একাদশে আনা হয়নি পরিবর্তন। 

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে পেস আক্রমণকে প্রাধান্য দিয়ে একাদশ সাজিয়েছিল পাকিস্তান। সেই কৌশল ব্যর্থ হওয়ায় এবার তিন স্পিনার খেলানোর পরিকল্পনা নিয়ে দলটি মাঠে নামবে। 

Advertisement

পাকিস্তানের হেড কোচ জেসন গিলেস্পি বলেছেন, এটি একটি আকর্ষণীয় পিচ। স্পষ্টতই এটি খুব শুকনো এবং খুব বেশি ঘাস নেই। সম্ভবত এখানে ধীরগতিতে বল আমরা খেলবো বলে আশা করি।

তিন ম্যাচ সিরিজটি ১-১ সমতায় রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে সর্বশেষ সিরিজ হারিয়েছিল পাকিস্তান। তিন বছর পর আবারো সেটির পুনরাবৃত্তির অপেক্ষায় শান মাসুদের দল।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, আমের জামাল, সাজিদ খান, নোমান আলী, জাহিদ মাহমুদ। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!