বাংলাদেশ সময় শনিবার সকালে চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকার ইস্টার্ন কনফারেন্স কোয়ার্টার-ফাইনাল প্লে অফ সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় মিনিটেই মায়ামি লিড পায়। ডিয়েগো গোমেজের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন লুইস সুয়ারেজ। ৩৯ মিনিটে আটালান্টাকে সমতায় ফেরান সাবা লবজানিদজে।
বিরতিত পর ৬০ মিনিটে মেসির কাছ থেকে বল নিয়ে ৩০ গজ দূর থেকে বাঁ -পয়ের ক্ষিপ্রগতির শটে গোল করেন জর্ডি আলবা। এরপর ম্যাচের বাকি সময় লিড ধরে রাখে মায়ামি।
.png)