চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেটে ৩০৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ১৩৯ ও বেডিংহাম ১৭ রানে ব্যাট করছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন টনি ডি জর্জি। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান।
.png)
ব্যক্তিগত ৩৩ রানে তাইজুলের শিকারে পরিণত হন মার্করাম। যার ফলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তবে বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি তারা। এমনকি দ্বিতীয় সেশনেও অবিচ্ছিন্ন থাকেন দুজন।
চা বিরতির একটু আগে মিরাজকে সুইপ করে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন টনি। তৃতীয় সেশনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন সতীর্থ ত্রিস্টান স্টাবসও।
মুমিনুলের বলে সিঙ্গেল নিয়ে স্টাবস সেঞ্চুরিতে পৌঁছান। যা তার ক্যারিয়ারের প্রথম শতক। সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি তিনি। তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে ১০৬ রান করেন এ ব্যাটার।