ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার কাছে ৭ ওভারের ম্যাচে উড়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৪, ১৪ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার কাছে ৭ ওভারের ম্যাচে উড়ে গেল পাকিস্তান
ফটো- গেটি ইমেজ

বৃষ্টিবিঘ্নিত তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি ম্যাচটি ৭ ওভারে নেমে আসে। অতি স্বল্পদৈর্ঘ্যের খেলায় পাকিস্তানের বিপক্ষে ২৯ রানের জয়ে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল।

ব্রিজবেনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) টসে হেরে ব্যাটিংয়ে নামা অজিরা ৪ উইকেট হারিয়ে ৯৩ রানের সংগ্রহ পায়। জবাবে পাকিস্তান ৯ উইকেটে ৬৪ রানেই থেমে যায়।

স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে ২১ রান করেন। 

Advertisement

পাকিস্তান দ্রুত উইকেট হারানোর ফলে তারা কোনো প্রতিরোধ গড়তে পারেনি। ওপেনার শাহিবজাদা ফারহান প্রথম দুই বলে দুইটি চার মারলেও চতুর্থ বলেই আউট হন। মাত্র ৩ ওভারেই সফরকারীরা হারায় ৫ উইকেট 

দলের সর্বোচ্চ স্কোর আসে পেসার আব্বাস আফ্রিদির ব্যাটে, ১০ বলে করেন ২০ রান। অস্ট্রেলিয়ার নাথান এলিস ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!