শনিবার (১৬ নভেম্বর) সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দুদল। ভেন্যুটিতে এ পর্যন্ত একবার টি-২০ ম্যাচ খেলেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ২০১৯ সালের ঐ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। কিন্তু ঘুরে দাঁড়াতে তারা সময় নষ্ট করেনি। শেষ দুই ম্যাচ জিতে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ে দলটি।
.png)
টি-২০ অধিনায়ক হিসেবে প্রথমে ম্যাচেই জয় পেয়েছেন জশ ইংলিশ। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নিতে চান তিনি। ইংলিশ বলেন, ‘৭ ওভারের ম্যাচে দল যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। আশা করবো, পরের ম্যাচেই আমরা সিরিজ জয় নিশ্চিত করতে পারবো। পাকিস্তান ঘুড়ে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করবে। কিন্তু যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।’
ওয়ানডের মতো টি-২০ সিরিজও হার দিয়ে শুরু করে পাকিস্তান। ব্রিজবেনে বৃষ্টির কারনে নির্ধারিত ৭ ওভারের ম্যাচে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ৯৩ রান করে অস্ট্রেলিয়া। দুটি ডাকসহ ওয়ানডে সিরিজে মাত্র ১৬ রান করেছিলেন মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই ১৯ বলে ৪৩ রানের ইনিংসে ম্যাচ সেরা হন তিনি।
৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার তিন পেসারের তোপে মাত্র ১৬ রানে দলের অর্ধেক ব্যাটারকে হারায় পাকিস্তান। শুরুর ধাক্কা পরবর্তীতে আর সামলে উঠতে না পারলে ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান করে ২৯ রানে ম্যাচ হারে মোহাম্মদ রিজওয়ানের দল।
পাকিস্তান দলের স্বীকৃত ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। দ্বিতীয় ম্যাচের দলের ব্যাটারদের কাছে বড় স্কোর চান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
এ পর্যন্ত ২৬ ম্যাচে টি-২০তে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ১৩টিতে পাকিস্তান ও ১২টিতে জয় পায় অস্ট্রেলিয়া। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ ৫ ম্যাচের সবগুলোতেই হেরেছে পাকিস্তান।