ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের ম্যাচ দেখতে মাঠে হাজির ক্রীড়া উপদেষ্টা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ১৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশের ম্যাচ দেখতে মাঠে হাজির ক্রীড়া উপদেষ্টা 
বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সিরিজের দ্বিতীয়  ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের খেলা দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনায় হাজির হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার সন্ধ্যা ৬টায় দুদলের লড়াই মাঠে গড়ায়। এরপর মাঠে হাজির হন ক্রীড়া উপদেষ্টা। তার পাশে বসে খেলা উপভোগ করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সিনিয়র সহ-সভাপতি  ইমরুল হাসান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ মিনিট খেলা গড়িয়েছে। মালদ্বীপ ১-০ গোলে এগিয়ে রয়েছে। ডি বক্সের কাছে তপু বর্মণের ভুল পাসে প্রতিপক্ষের এক খেলোয়াড় বল পেয়ে যান। তার পাসে বল নিয়ে বাঁ-পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার আলী ফাসির।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!