ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গিলেস্পিকে নিয়ে যা জানাল পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ১৮ নভেম্বর ২০২৪
গিলেস্পিকে নিয়ে যা জানাল পিসিবি
জেসন গিলেস্পি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জেসন গিলেস্পির ২০২৬ সাল পর্যন্ত রয়েছে চুক্তি। এই সময়কালে সাবেক অজি পেসারের পাকিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা। যদিও দেশটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পরিস্থিতি ভিন্নদিকে মোড় নেয়।

একাধিক স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, যে পাকিস্তানের সঙ্গে গিলেস্পির পরিবর্তে আকিব জাভেদকে নাকি কোচ করা হয়েছে। ইএসপিএনক্রিকইনফোর খবর, সাবেক পাকিস্তানি পেসার সব ফরম্যাটের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। 

গত মাসে গ্যারি কারস্টেন পদত্যাগের পর সাদা বলের কোচিং পদটি শূন্য রয়েছে। আকিব তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। পাকিস্তানের টি-২০ ও ওয়ানডে সফরে আগামী রোববার জিম্বাবুয়েতে শুরু হবে।

Advertisement

পিসিবি অবশ্য গিলেস্পির চাকরি যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য তার কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি বোর্ডের এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে জানানো হয়।

গিলেস্পি ঐ দুই টেস্টের পর আর কোনো সিরিজে কোচ থাকবেন কিনা, তা নিশ্চিত করেনি পিসিবি। দক্ষিণ আফ্রিকায় পরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!