ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাসকিনের হাত ধরে এলো প্রথম সাফল্য

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ২২ নভেম্বর ২০২৪
তাসকিনের হাত ধরে এলো প্রথম সাফল্য
তাসকিন আহমেদ

বাংলাদেশের তিন পেসার দারুণ বুদ্ধিমত্তা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের কঠিন পরীক্ষা নিলেও প্রথম ঘণ্টায় তুলতে পারেননি উইকেট। অবশেষে ৭০ মিনিট পর অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন আহমেদ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যান্টিগা টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ এক উইকেটে ২৫ রান। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪ রানে সাজঘরে ফিরেছেন। মিকাইল লুইস ১৯ ও কেচি কার্টি শূন্য রানে ক্রিজে রয়েছেন।

ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্টে সাবেক ক্যারিবীয় পেসার কার্টলি অ্যামব্রোস জানিয়েছেন, ফাস্ট বোলারদের জন্য এটি দারুণ পিচ। ঘাস তাদের সহায়তা করবে। বলের গতি ও বাউন্স থাকাটা প্রত্যাশিত। পরে অবশ্য এটি ব্যাটিং উপযোগী হবে। 

Advertisement

টসে জিতে আগে বোলিং নেয়ার সিদ্ধান্ত নেয়ার সময় মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, আমি মনে করি প্রথম ঘণ্টা বোলারদের জন্য গুরুত্বপূর্ণ। উইকেট ভালো দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রথম ঘন্টায় সুবিধা নিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!