[ খেলা ]
বাফুফের কাছে এক সপ্তাহ সময় পেলেন ক্যাবরেরা
হাভিয়ের ক্যাবরেরা
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে। ২০২২ সালে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর এই স্পেনিয়ার্ড তিন বছর ধরে লাল-সবুজের দলের কোচের পদে আছেন।
বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল সম্প্রতি ক্যাবরেরার সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বাংলাদেশের হেড কোচকে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন। শর্তগুলো নিয়ে ভাবতে তাকে এক সপ্তাহের সময় দিয়েছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
মালদ্বীপের বিপক্ষে গত ১৬ নভেম্বর ছিল বাংলাদেশের এই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ফুটবলাররা নিজ নিজ ক্লাবে যোগ দিয়েছেন। খেলা না থাকায় জাতীয় দলের কোচ ক্যাবরেরা ছুটি নিয়ে নিজ দেশ স্পেনে যেতে পারছেন না। চুক্তির নবায়নের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় তিনি ঢাকায় অবস্থান করছেন।
.png)
ক্যাবরেরার অধীনে ২৯ ম্যাচ খেলে লাল-সবুজের দল জিতেছে মাত্র ৮ ম্যাচ। ১৫টি হারের বিপরীতে ড্র করেছে ৬টিতে। ২০২৪ সালে ৮ ম্যাচে মাত্র ২টি জয় পাওয়ায় তাকে নিয়ে সমালোচনা হয়েছে অনেক।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!