চার পেসার লুঙ্গি এনগিডি, জেরাল্ড কুটসিয়া, নান্দ্রে বার্গার ও লিজাড উইলিয়ামস আগামী বছরের আগে ফিরতে পারবেন না। তাই আশা নিয়ে মুল্ডারের ফিটনেসের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার করবিন বোশ এবং কুয়েনা মাফাকা স্কোয়াডে ডাক পেয়েছেন।
সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট বক্সিং ডেতে শুরু হবে। নিউল্যান্ডসে পরের ম্যাচ শুরু হবে নতুন বছরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে যেতে প্রোটিয়াদের আর একটি জয় দরকার।
.png)
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ওয়াইন মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন্নে (উইকেটরক্ষক)।