ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিভারপুলের বিপক্ষে আজ শুরুর একাদশে থাকছেন হামজা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ২৬ ডিসেম্বর ২০২৪
লিভারপুলের বিপক্ষে আজ শুরুর একাদশে থাকছেন হামজা?
হামজা চৌধুরী

চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফেরা লেস্টার সিটি সামনে এবার কঠিন প্রতিপক্ষ লিভারপুল। বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি আকর্ষণীয় হয়ে ওঠার একমাত্র কারণ হামজা চৌধুরী। বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া এই ফুটবলার ফিফার কাছ থেকে লাল-সবুজের জার্সিতে খেলার ছাড়পত্র আদায়ের পর তিনি হচ্ছেন নিয়মিত খবরের শিরোনাম।

অ্যানফিল্ডে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় খেলাটি মাঠে গড়াবে। লেস্টারের শুরুর একাদশে হামজা থাকবেন কিনা, তা নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে চলছে জল্পনা।

ইপিএলের চলতি মৌসুমে এ পর্যন্ত ৩ ম্যাচ খেলা হামজা করেছেন একটি গোল। দুটি খেলায় তিনি বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। সবশেষ উলভারহ্যাম্পটনের বিপক্ষে রাইটব্যাক পজিশনে খেলেছিলেন। ৫৩ মিনিটের মাথায় তাকে নামিয়েছিলেন দলটির নতুন কোচ রুড ফন নিস্টলরয়। 

Advertisement

৩৭ মিনিট মাঠে থেকে ২৭ বার বল পায়ে নিয়ে প্রতিবারই সফল পাস দেন বাংলাদেশের হয়ে যাওয়া এই ফুটবলার। একবার গোলের সম্ভাবনাও সৃষ্টি করেছিলেন। ফুটমল নামের একটি ফুটবলভিত্তিক ওয়েবসাইট ২৭ বছর বয়সী খেলোয়াড়কে দশের মধ্যে দিয়েছে ৬.৯ রেটিং পয়েন্ট।  

নাইন্টি মিনিট ডট কম নামের আরেকটি ফুটবলভিত্তিক ওয়েবসাইট বলছে শুরুর একাদশে হামজা থাকছেন না। তবে আগের পারফরম্যান্স বিচারে পুরো ম্যাচে তাকে বসিয়ে রাখার মতো ভুল নিস্টলরয় হয়তো করবেন না, তা অনেকটাই নিশ্চিত। 

যার পরিবর্তে হামজা খেলতে নেমেছিলেন, সেই ইংল্যান্ডের ফুটবলার জেমস জাস্টিনের রেটিং ছিল মাত্র ৪.৮। পাসিংয়ে সফল ছিলেন শতকরা ৫৮ ভাগ। যেখানে বাংলার হামজা ছিলেন শতভাগ সফল। তাই শেষ মুহূর্তে শুরুর একাদশে হামজার চলে আসাটাও বিস্ময়কর হবে না। তেমনটি ঘটলে শীতের মাঝরাতে সাপ্তাহিক ছুটির আগের দিন বাংলাদেশি ফুটবল ভক্তরা জেগে থেকে দেশের ফুটবলের নতুন সুপারস্টারের পারফরম্যান্স দেখার আশা করতেই পারেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!