ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির ধাক্কাকাণ্ড নিয়ে যা বললেন কনস্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ২৬ ডিসেম্বর ২০২৪
কোহলির ধাক্কাকাণ্ড নিয়ে যা বললেন কনস্টাস
ফটো- সংগৃহীত

অভিষেক টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন ১৯ বছর বয়সী অজি ওপেনার স্যাম কনস্টাস। ৬৫ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা ডানহাতি ওপেনারের সঙ্গে বিরাট কোহলির ধাক্কাকাণ্ড রয়েছে আলোচনার তুঙ্গে। বিষয়টি নিয়ে কনস্টান দিয়েছেন বক্তব্য।

কনস্টাসকে প্রশ্ন করা হয়েছিল, ‘কোহলি আপনার প্রিয় ক্রিকেটার। হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগল। আপনাকে ও ধাক্কা দিলো। কী বলেছিল তখন? অভিষিক্ত ক্রিকেটার সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মনে হয় আমরা দুইজনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঘটনাটা ঠিক বুঝতে পারিনি। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তারপরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এ রকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।’

ম্যাচের দশম ওভার শেষে দুই দলের ক্রিকেটাররা প্রান্ত বদল করেছিলেন। এমন মুহূর্তে বল হাতে নিয়ে পিচে সামনে দিয়ে যাচ্ছিলেন কোহলি, অন্য পাশ থেকে আসছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। তখন একে অন্যের সঙ্গে ধাক্কা লাগলে কোহলির দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায় কনস্টাসকে। 

Advertisement

কোহলি তো আর ছেড়ে দেওয়ার পাত্র নন, এই ভারতীয় ক্রিকেটারও উল্টো কয়েক লাইন শুনিয়ে দেন। দুজনের বাক্য বিনিময় লম্বা হতে দেননি আরেক ওপেনার উসমান খাজা ও অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। 

এদিকে, কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।  আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। একজন খেলোয়াড় কিংবা সাপোর্টিং স্টাফ আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সাথে অনুপযুক্তভাবে শারীরিক সংঘর্ষে জড়ানোর ক্ষেত্রে এই অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়ে থাকে।  

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!