ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেন্টর হিসেবে দায়িত্ব পালনে বাংলাদেশে আফ্রিদি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ৩০ ডিসেম্বর ২০২৪
মেন্টর হিসেবে দায়িত্ব পালনে বাংলাদেশে আফ্রিদি
ফটো- সংগৃহীত

বিপিএলের ১১তম আসরে চিটাগং কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি তাকে নিয়োগ দিয়েছে। 

আফ্রিদি বিপিএলের পরিচিত মুখ। প্রথম মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি খেলেছিলেন। এরপর সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে আসর মাতিয়েছেন ।  

টুর্নামেন্টে ৪৫ ম্যাচ খেলেছেন পাকিস্তানি সাবেক অলরাউন্ডার । ৩৫ ইনিংসে ৫৩৯ রান ও ৫৭ উইকেট শিকার করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপা জিতেছেন। তিনি সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে আসরটিতে খেলেছেন। পেশাদার ক্রিকেটকে বিদায় জানানো আফ্রিদি লিজেন্ডস লিগ এবং মাস্টার্স লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। 

Advertisement

কিছুদিন আগেই চিটাগং কিংস ঘোষণা দিয়েছিল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে দলের দায়িত্ব পালন করবেন আফ্রিদি। কোচিং প্যানেলে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট এবং বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক জুনিয়র। ২০১৩ সালে চট্টগ্রামের হয়ে বিপিএল খেলেছেন টেইট। এবার তিনি দলের প্রধান কোচ। তার সহকারী হিসেবে থাকবেন এনামুল।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!