[ খেলা ]
বোয়াটেংয়ের ডাবল হ্যাটট্রিক, রহমতগঞ্জের কাছে বিধ্বস্ত ওয়ান্ডারার্স
স্যামুয়েল বোয়াটেং
মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম অবিস্মরণীয় এক ম্যাচের সাক্ষী হয়ে থাকলো। ঘানার ফরোয়ার্ড স্যামেয়েল বোয়াটেং গড়লেন ডাবল হ্যাটট্রিকের বিরল নজির। তার একার গোল উৎসবে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
১৭ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এক ম্যাচে কেউ ৬ গোল করলেন। ২০০৭ সালের ১৩ এপ্রিল পেশাদার ফুটবল লিগের প্রথম আসরে রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডানের নোয়ান পল ডাবল হ্যাটট্রিক করেছিলেন।
এ জয়ের ফলে ঢাকা আবাহনীকে টপকে আবারো পয়েন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের টেবিলের দুইয়ে উঠল রহমতগঞ্জ। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়ান্ডারার্স।
.png)
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মাঠে গড়ানো ম্যাচের ২৩ মিনিটে আরম্ভ হয় বোয়াটেংয়ের গোলের মিছিল। প্রথমার্ধে তিনি ৩৭ ও ৪৪ মিনিটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন।
বিরতির পর ৫০ মিনিটে সাইফ সামসুদ ওয়ান্ডারার্সের হয়ে একমাত্র গোলটি করেন। এরপর ৬৩, ৬৬ এবং ৭০ মিনিটে নিশানাভেদে বোয়াটেং ডাবল হ্যাটট্রিকের স্বাদ পান।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!