ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনা বেছে নিল ইয়ামালসহ যে ৫ অধিনায়ক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২০, ৬ সেপ্টেম্বর ২০২৬
বার্সেলোনা বেছে নিল ইয়ামালসহ যে ৫ অধিনায়ক
ছবি: সংগৃহীত

বার্সেলোনা নতুন মৌসুমকে সামনে রেখে পাঁচ সদস্যের অধিনায়ক দল নির্ধারণ করেছে। ২০২৬-২৭ মৌসুমে কাতালান ক্লাবটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন রাফিনিয়া, পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল। মৌসুম শুরুর আগে কোচ হ্যান্সি ফ্লিকের পছন্দে অধিনায়কের তালিকায় জায়গা পান রাফিনিয়া, পেদ্রি ও এরিক গার্সিয়া।

পরে দলের খেলোয়াড়দের ভোটে এই তালিকায় যুক্ত হন ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল। দায়িত্বের ক্রমানুসারে রাফিনিয়া থাকছেন প্রথম পছন্দ হিসেবে। এরপর দ্বিতীয় দায়িত্বে থাকবেন পেদ্রি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল।

অধিনায়ক নির্বাচন করতে খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, ড্রেসিংরুমে তাদের প্রভাব এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তালিকায় ইয়ামালের নাম থাকাটাই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ১৯ বছর বয়সেই বার্সেলোনার নেতৃত্বের কাঠামোয় জায়গা করে নিয়েছেন স্প্যানিশ এই তরুণ ফরোয়ার্ড।

Advertisement

ইয়ামালকে ঘিরে বার্সেলোনার দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টিও এতে স্পষ্ট হয়েছে। ক্লাবটির ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে যে তাকে বিবেচনা করা হচ্ছে, অধিনায়কদের তালিকায় তার অন্তর্ভুক্তি তারই ইঙ্গিত দিচ্ছে। রোববার লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!