ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে কেনিয়া

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ১৩ ডিসেম্বর ২০২৩
ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে কেনিয়া
কেনিয়া - ফাইল ছবি

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণে পৃথিবীর কোনো দেশের নাগরিকদের জন্যই ভিসার প্রয়োজন হবে না। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করবে দেশটি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে যার মাধ্যমে সবাইকে অগ্রমি একটি ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে, ফলে কাউকে ভিসার জন্য আবেদন করতে হবে না।

Advertisement

ব্রিটেন থেকে স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় তিনি বলেন, কেনিয়ায় আসার জন্য কোনো ব্যক্তিকে ভিসার আবেদনের ভার বহন করতে হবে না।

অক্টোবরে কঙ্গো প্রজাতন্ত্রে এক সম্মেলনে তিনি বলেছিলেন, আফ্রিকান দেশগুলোর নাগরিকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হবে না।

পর্যটন শিল্প কেনিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখান থেকে উপভোগ করা যায় ভারত মহাসাগরের উপকূল ও অভ্যন্তরীণ বন্যপ্রাণীতে ঠাসা সাফারি পার্ক।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!