ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারী থেকে পুরুষ হয়ে বিয়ে করলেন পছন্দের মেয়েকে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৬, ৫ সেপ্টেম্বর ২০২০
নারী থেকে পুরুষ হয়ে বিয়ে করলেন পছন্দের মেয়েকে
ছবি: সংগৃহীত

মেয়ে হয়ে জন্মালেও লিঙ্গ বদলে হয়ে গেছেন ছেলে। বিয়েও করেছেন পছন্দের নারীকে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকা শাহরিয়ার সুলতানা পুরুষ হয়ে গত ৩০ আগস্ট মাহবুবা আক্তার নামে এক তরুণীকে ভালোবেসে বিয়ে করেন ।

এলাকাবাসী জানান, লক্ষীকোল বাজারের বাসিন্দা সাজেদুর রহমানের মেয়ে শাহরিয়ার সুলতানা কলেজে পড়া অবস্থায় তার শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়। এ পরিস্থিতিতে বিএ পাস করে তিনি বাড়িতেই থাকতেন। এরমধ্যে তার শরীরের গঠন অনেকটা পুরুষের মত হয়ে যায়।

শাহরিয়ার সুলতানা বলেন, দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার মাহবুবা আক্তারের সঙ্গে।    এক পর্যায়ে তাকে আমার বিষয়গুলো খুলে বলি। চিকিৎসার পরামর্শ দেয়ার পাশাপাশি সারাজীবন পাশে থাকার আশ্বাস দেয় সে। পাশপাশি চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করে সে। এক বছর আগে ভারতে একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর আস্তে আস্তে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত হন।

শাহরিয়ার সুলতানা বলেন, সম্পূর্ণ পুরুষ হওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক আরো শক্ত হয়। দুই জনই বিয়ের বিষয়ে উভয় পরিবারকে জানাই। দুইটি পরিবারের সম্মতিতে গত ৩০ আগস্ট বিয়ে হয়।

মাহবুবা আক্তার বলেন, শাহরিয়ার সুলতানা ওরফে শাহরিয়ার জাইনের সততা মুগ্ধ করছে আমাকে। তাকে একজন ভালো মানুষ মনে হয়েছে। তাই তাকে বিয়ে করেছি। বিয়ের পর দুইজন সুখেই আছি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!