ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

জীবনের স্বাদ

মূলঃ Louise Erdrich (বই: The Painted Drum)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ২০:৫৪, ১৪ অক্টোবর ২০২৩
জীবনের স্বাদ
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

জীবন তোমাকে ভাঙবে। এটা থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এমন কি কোনো নির্জন বাসও তোমাকে রক্ষা করতে পারবে না, কারণ একাকীত্ব তোমাকে কুরে কুরে খাবে। তোমাকে ভালোবাসতে ও অনুভব করতে হবে। কারণ, পৃথিবীতে তোমার আগমন শুধু হৃদয়ের ঝুঁকি নেয়ার জন্যে ও অন্যদের মাঝে নিজেকে নিঃশেষ  করে দেওয়ার জন্যে।

সুতরাং তুমি যখনই ভাঙন, বিশ্বাসঘাতকতা, পরিত্যাগ, আঘাত, অথবা মৃত্যুর মুখোমুখি হবে, তখনই তুমি  একটা আপেল গাছের তলে বসবে এবং  চারপাশে মিষ্টি গন্ধ  ছড়িয়ে অজস্র আপেল ঝরে পড়ার শব্দ শুনবে। নিজেকে বলবে, তুমি যতগুলো পেরেছো, ততগুলোর স্বাদ আহরণ করেছো।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!