ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

চবির আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
চবির আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহ
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রশাসক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহ।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

Advertisement

হাছান মিয়া বলেন, 'আলাওল হলে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে যিনি প্রভোস্ট ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে, তবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন পরবর্তীতে প্রকাশ করা হবে।'

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯৫ সালে গণিতে বি এস সি অনার্স এবং ১৯৯৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। মাস্টার্সে থিসিসের সফলতায় তিনি ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল সম্মাননা অর্জন করেন।

​হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহ বলেন, 'দায়িত্ব নেয়ার পর, আমি হলের শিক্ষার্থী, হল সংসদ এবং সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে কাজ করে যাওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীদের কল্যাণে যে ধরণের উন্নয়নমূলক কাজ করা প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আমি আমার দায়িত্ব পালন করব।'

​তিনি আরও বলেন, 'আমি আশা করি সকলের সহযোগিতা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই হলের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে পারব। শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেই আমি সবসময় কাজ করবো।'

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!