[ রাজধানী ]
গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান
রুহুল কবীর খান ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সদ্য বদলিকৃত মোহাম্মদ রুহুল কবীর খানকে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
.png)
রুহুল কবীর খান ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপিতে বদলি করা হয়।
চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন রুহুল কবীর খান। তার বাড়ি নেত্রকোনা জেলায়।
এর আগে গত বুধবার প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। একই দিন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এসএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!