ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ১৮ অক্টোবর ২০২৬
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে হাসান আশরাফকে আহ্বায়ক এবং এনায়েত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. কামরুল ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।

কমিটির সদস্যরা হলেন মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, হায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আখের আলী, ইয়াছিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাহজাহান শরীফ।

নতুন কমিটির আহ্বায়ক হাসান আশরাফ দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, সালথা উপজেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন, নতুন নেতৃত্ব তৈরি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!