[ দেশজুড়ে ]
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা। ছবি: ডেইলি বাংলাদেশ
ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই আলোচনা সভার আয়োজন করেন।
সভায় বক্তারা জাতীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখতে হবে। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠিত সভায় ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, মাহফুজুর রহমান, মোসাদ্দেক হোসেন বাহারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/ভোলা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!