ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষ: তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩২, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষ: তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলায় সংঘর্ষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগের ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় চার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে করতে অধ্যাপক ড. মোহা: মোজাম্মেল হোসেন কে আহ্বায়ক করে ৫ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল হককে।
 
কমিটির অন্য তিন সদস্য হলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম শরফরাজ নওয়াজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম। গঠিত কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে। 

Advertisement


উল্লেখ্য, এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যে ও বিকেলে ফার্মেসী ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলা চলাকালে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এমতাবস্থায় সংঘটিত ঘটনা যাচাই-বাছাইয়ের জন্য আন্তঃবিভাগের ফুটবল টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!