ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৬, ২৪ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হারুন মিয়া (৫০) জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামর সুরুজ আলীর ছেলে ও তার স্ত্রী ফিরোজা বেগম (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান জানান, সোমবার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামে অভিযান পরিচালনা করে হারুন মিয়া ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে হারুন মিয়ার বসত ঘর তল্লাসী করে ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ গ্রাস ইয়াবা ট্যাবলেটের গুড়া, ১৯০ গ্রাম গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১ লাখ ৫১ হাজার ৮'শত টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!