ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৯
শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার
ছবি- সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

শনিবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাপুর থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৮৫ এর মাধ্যমে একটি কাঠের ক্যারেট এবং একই ফ্লাইটে তিনটি ক্যারেটসহ মোট চারটি ক্যারেটে ৬৪০ পিস সোনার বার পাওয়া যায়।

Advertisement

উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ৩২ কোটি টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে, এবং প্রকৃত আমদানিকারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!