অভিযানে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ চেকবই, মানি রিসিট উদ্ধার করা হয়।
রাজধানীর মধ্য বাড্ডার মোল্লা টাওয়ারে বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে সহযোগিতা করে র্যাব-৩।
.png)
শুক্রবার র্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান জানান, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কোনো লাইসেন্স না থাকলেও লাখে ৮ হাজার টাকা মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে দালালদের মাধ্যমে কোটি-কোটি টাকা বিনিয়োগ সংগ্রহ করেছে তারা।
এক বছর আগে চালু হওয়া গ্লোবাল গেইন যেসব কনজ্যুমার পণ্য তৈরি করতো তারও কোনো লাইসেন্স নেই বলে জানায় র্যাব।
তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত গ্রাহকরা প্রতারিত হওয়ার তেমন কোনো অভিযোগ করেননি গণমাধ্যমে।
তারা জানান, প্রতিশ্রুতি অনুযায়ী নিয়মিত মুনাফা পেয়েছেন। শুধু করোনাকালে পাননি। উদ্ভূত পরিস্থিতিতে মূলধন ফেরত চান তারা।