ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকা ডেঙ্গু ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১১, ১৪ আগস্ট ২০২০
রাজধানীর যেসব এলাকা ডেঙ্গু ঝুঁকিতে
এডিস মশা। ছবি: সংগৃহীত

গত বছর দেশের মানুষের কাছে আতঙ্কের অন্যতম কারণ ছিল ডেঙ্গু। এবার এর প্রকোপ কম হলেও ঝুঁকিমুক্ত নয়। রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ৯টি এবং দক্ষিণের ১৬টি ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান ‘ডিসেমিনেশন অন মুনসুন এডিস সার্ভে-২০২০’ নামের জরিপের ফলাফল বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জরিপে জানা যায়, গত বছর আগস্টের এই সময়ে যখন ঢেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি ছিল। এবার সেই সংখ্যা মাত্র ৩৭৮।

Advertisement

এবার ডেঙ্গু ঝুঁকিতে থাকা উত্তর সিটি করপোরেশনের এলাকাগুলো হচ্ছে- ১০, ১১, ১৭, ১৯, ২১, ২৩, ২৪, ২৯ ও ৩২ নম্বর ওয়ার্ড। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের ২, ৪, ৮, ৯, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ২৫, ৩৪, ৪০, ৪১, ৪৫ ও ৫১ নম্বর ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১০০টি এলাকায় (ডিএনসিসি ৪১টি এবং ডিএসসিসি ৫৯টি), দুই হাজার ৯৯৯টি বাড়িতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের ভেক্টরের ওপর এই জরিপ কাজ পরিচালিত হয়। এটির আমলে নিয়ে অভিযান আরো বেগবানের আশ্বাস দুই সিটি করপোরেশনের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!