ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২০ অক্টোবর ২০২০
রাজধানীতে ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। গ্রেফতাররা হলো- মো. শাহাবুদ্দিন (১৯), নূর ইসলাম (২০) ও মো. রুবেল (২০)। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু ও ৬টি ব্লেড ও ২টি ব্যবহৃত পুরাতন মোবাইল জব্দ করা হয়। 

মঙ্গলবার র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। 

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা, মোবাইল ও মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!