নিহত সুনিতা রানি (৫০) মুগদা বৌদ্ধ মন্দিরে ক্লিনারের কাজ করতেন তিনি। স্বামী ও তিন ছেলেকে নিয়ে মুগদা গোপীবাগ ঋষিপাড়ায় থাকতেন সুনিতা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
.png)
নিহত সুনিতার ছেলে সুমন চন্দ্র দাস জানান, ভোর ৬টার দিকে সুনিতা তার বড় বোনের ছেলে সুজিতকে সঙ্গে নিয়ে রিকশায় করে মুগদা এলাকার বৌদ্ধ মন্দিরে যাচ্ছিলেন। পথে শান্তিনগর এলাকার একটি গলিতে ছিনতাইকারীরা চলন্ত রিকশা থেকে সুনিতার ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাচকা টান দিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যান।
এ সময় রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে আহত অবস্থায় প্রথমে নিজ বাসায় ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর ১১টার দিকে মৃত ঘোষণা করেন।