ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে কিউকম: ডিবি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:৪৬, ৪ অক্টোবর ২০২১
গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে কিউকম: ডিবি
সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

গ্রাহকদের ২৫০ কোটি টাকা ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম আটকে রেখেছে বলে জানিয়েছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিবি প্রধান বলেন, কিউকমের মালিক মো. রিপন মিয়াকে মতিঝিল বিভাগ থেকে গতকাল গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

Advertisement

তিনি বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকার পণ্য আটকে আছে।

রাজধানীর পল্টন থানায় এক ভুক্তভোগী কিউকমের মালিক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে রোববার  তাকে ডিবি মতিঝিল বিভাগ গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!