রোববার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি (ঢাকা মেট্রো) ইমাম হোসেন এ তথ্য জানান।
গেফতারকৃতরা হলো- আবুল হোসেন পুলক, মাহাদী হাসান মল্লিক, মিজানুর রহমান ওরফে ব্রাভো মিজান, মহিউদ্দিন জামিল, সাইফুল ইসলাম আকন্দ, কভেজ আলী সরকার ও শাহানুর আলম শাহীন।
.png)
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় গতকাল শনিবার এ অভিযান চালিয়ে তাদের আটক করা। এ সময় তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইলসহ ২০টি সিমকার্ড, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের চেক বই, একাধিক ব্যাংকের এটিএম কার্ড, নগদ ৬২ হাজার টাকা ও বিভিন্ন অবৈধ এমএলএল কোম্পানির বিজনেস প্ল্যানের কাগজপত্র।
সংবাদ সম্মেলনে জানানো হয়- চক্রটি মোবাইল অ্যাপস ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অবৈধভাবে এমএলএম ব্যবসা করে আসছিল। মাত্র এক মাসেই দ্বিগুণ হবে বিনিয়োগের অর্থ- এমন প্রলোভন দেখিয়ে কথিত অনলাইন এমএলএম প্রতিষ্ঠানের জন্য বিপুল সদস্য সংগ্রহ করে চক্রটি। এরপর তাদের বলা হয় আরো সদস্য আনার জন্য। প্রতি নতুন সদস্যের জন্য তারা ৫০ টাকা করে পাবেন। আর ১৫০ জন সদস্য আনতে পারলে রয়েছে বিশেষ পুরস্কার। তিনি পাবেন আইফোন, ব্যক্তিগত গাড়ি ও বিদেশে ভ্রমণের সুযোগ। এমন লোভনীয় প্রচারণার ফাঁদে পড়ে অনেকেই যথাসাধ্য বিনিয়োগ করেন। আর তাদের বিশ্বাসকে পুঁজি করে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।