ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৫০ পরিবারের শীত নিবারণে এগিয়ে এলো ‘গল্পের শহর০৭০৯’

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ২৫ ডিসেম্বর ২০২১
৫০ পরিবারের শীত নিবারণে এগিয়ে এলো ‘গল্পের শহর০৭০৯’
৫০ পরিবারের শীত নিবারণে এগিয়ে এলো ‘গল্পের শহর০৭০৯’-

রাজধানীর গাবতলী এলাকায় ৫০ শীতার্ত গরিব ও দুঃখী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মাসুদ।

শীতবস্ত্র বিতরণের আয়োজনটি করে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক ‘গল্পের শহর ০৭০৯ পরিবার’ নামক গ্রুপ ও ম্যারিজ.কম ওভার অল বাংলাদেশ।

গ্রুপের নির্মাতা নিজাম চৌধুরী বলেন, শীতার্তদের মাঝে মুক্ত ভালোবাসা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

Advertisement

শীতবস্ত্র বিতরণের সময় গ্রুপের প্যানেল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাফসা আক্তার রিমা, নিলুফা ইয়াসমিন লিসা, জিয়াউল হক ফাহাদ, সৈয়দ ইকবাল হাসান, শাহ-জালাল, সার্জেন্ট আল ইমরান, জাকিয়া রূপা স্পর্শিয়া, নাজলে ফারহা, আব্দুল কাইয়ুম, আব্দুল করিম রাজু, নির্ঝর তপু, রহমান তাহসিন, সন্ধ্যা আহমেদ, এম সাইফুর রহমান, জুনায়েদ আহমেদ, রাশেদুল হাসান প্রমুখ। 

এসময় গ্রুপের সদস্যরা মানবিক কাজের মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলায় গরিব-দুঃখী ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!