[ রাজধানী ]
সদরঘাটে অভিযান: ৭ যাত্রীবাহী লঞ্চকে জরিমানা
সদরঘাট। ফাইল ছবি
রাজধানীর সদরঘাটে অভিযান চালিয়ে সাতটি যাত্রীবাহী লঞ্চকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে নৌপরিবহন অধিদফতর এ আদালত পরিচালনা করে।
অভিযানে জরিমানা করা লঞ্চগুলো হলো- ঢাকা-পটুয়াখালী (বগা) রুটের জামাল-৫, ঢাকা-বরিশাল (লোকাল) রুটের সম্রাট-২, ঢাকা-বরিশাল রুটের অ্যাডভেঞ্চার-৯, ঝালকাঠি রুটের ফারহান-৭, ঢাকা-তুষখালী রুটের পূবালী-৭, ঢাকা-হাতিয়া রুটের তাসরিফ-২ ও ঢাকা-মেহেন্দীগঞ্জ রুটের ইয়াদ-২। এই সাত লঞ্চকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
আরো পড়ুন: সদরঘাট ফিটফাট হলেও মাঝিদের অবস্থা ‘সদরঘাট’
ঐ সাত লঞ্চের তেলের লাইনে লিকেজ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লঞ্চগুলোর ইঞ্জিনের তাপ নিয়ন্ত্রণের পাইপে তাপনিরোধক আস্তরণ ছিল না। একটিতে ছিল না অগ্নিনির্বাপক যন্ত্রও। আরেকটিতে নেভিগেশন লাইট ছিল না।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!