ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সাইকেল চালাতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২১, ৫ মার্চ ২০২২
সাইকেল চালাতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত
ছবি প্রতীকী

রাজধানীর সবুজবাগে ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে বাইসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (৯) নামের এক শিশুর নিহত হয়েছে। 

শনিবার বেলা ১২টার দিকে বাসাবো সুমন স্যানেটারি দোকানের সামনে ঘটনাটি ঘটে।

নিহত সাজ্জাদ নেত্রকোণার আটপাড়া উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে। বর্তমানে সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় ভাড়া থাকতো। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো সাজ্জাদ।

Advertisement

সবুজবাগ থানার এসআই মনিরুজ্জামান বলেন, বেলা ১২টার দিকে  মধ্য বাসাবোর রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল সাজ্জাদ। এ সময় একটি মাটি টানার ড্রাম ট্রাকের ধাক্কায় নিচে পড়ে যায় এবং ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়ে দেয়া হয়।

তিনি আরো জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করি এবং এর চালক মোশারেফকে (৪৮) আটক করে থানায় নিয়ে আসি।

মৃত সাজ্জাদের বাবা মো. রিয়াজ জানায়,  চার ভাইয়ের মধ্যে সাজ্জাদ ছিল ছোট। স্থানীয় সরকারি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো। সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছিল সাজ্জাদ। পরে জানতে পারি সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: শিশু নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!