মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে তীব্র যানজট দেখা গেছে।
এদিন সকাল থেকে অভিভাবকদের সঙ্গে সড়কে নামে ক্ষুদে শিক্ষার্থীরা। মাধ্যমিকের শিক্ষার্থীরাও সব ক্লাসের প্রস্তুতি নিয়ে বের হয়। এছাড়া অফিসমুখী মানুষের ভিড়ও বাড়ে। সব মিলিয়ে যানজট পায় নতুন মাত্রা।
.png)
পুলিশ সদস্যরা বলছেন, সকাল থেকেই অভিভাবকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তার সন্তানকে নিয়ে এসেছেন। এদের অনেকের সঙ্গেই গাড়ি রয়েছে। আর এই গাড়ির কারণেই সৃষ্টি হচ্ছে যানজটের। একদিকে স্কুল-কলেজ, অন্যদিকে অফিস; দু’য়ে মিলেই সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। আর এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট কমাতে কাজ করা হচ্ছে।