বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এরপর পৌনে ৭টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। হঠাৎ এ বৃষ্টিতে আচমকাই থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।
রাজধানীর বিভিন্ন সড়কের কোথাও কোথাও এই হঠাৎ বৃষ্টিতেও পানি জমতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন পাড়া মহল্লার ছোট ছোট গলির রাস্তাও পানিতে তলিয়ে যায়।
.png)
সকাল সাড়ে ৮টার দিকে ঝড়-বৃষ্টি অনেকটাই কমে যায়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।
এর আগে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, টাঙ্গাইলসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।