রাজধানীতে রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর শ্যামপুর এলাকায় মঙ্গলবার দুপুরে ইকোপার্কে রোলার কোস্টার থেকে পড়ে রাব্বী (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে।
রাব্বীর বাসা গেন্ডারিয়া কাঠবাগিচা এলাকায়। রাব্বী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। দুই ভাই এক বোনেরর মধ্যে ছোট রাব্বী।
জানা যায়, ঈদের আনন্দ করতে রাব্বীসহ একই এলাকার পাঁচজন মিলে শ্যামপুরের ইকোপার্কে ঘুরতে আসে। সেখানে রোলার কোস্টারে উঠে তারা। সেখানে চলন্ত রোলার কোস্টার থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে রাব্বী গুরুতর আহত হয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাব্বীর মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ওই হাসপাতালে এসেছেন।
.png)
রাব্বীর বাবা জনু জানান, গেন্ডারিয়া তাদের স্থানীয় বাড়ি। ঈদের আনন্দে রাব্বী কয়েকজনের সঙ্গে ঘুরতে বের হয়। পড়ে পার্কের একটি রাইডার থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে এসে রাব্বীর মরদেহ দেখতে পান তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।