ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঘুরতে আসা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৭, ৯ মে ২০২২
ঘুরতে আসা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টা
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় ঘুরতে আসা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগী স্বামী গার্মেন্টকর্মী শনিবার রাতে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাওয়ানীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ডেমরা থানাসংলগ্ন এলাকায় বসবাসরত বরিশালের উজিরপুর থানার মনির শিকদারের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৯), ডেমরার কামারগোপ এলাকার আলী আফজালের ছেলে রনি মিয়া (২১), একই এলাকার মো. মাসুদ রানার ছেলে সিয়াম হোসেন (১৯), আকতার হোসেনের ছেলে তুষার আহম্মেদ (১৯) ও মো. মিরাজ মিয়ার ছেলে সোহান মিয়া (২২)।

Advertisement

রোববার বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

ডেমরা থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর সুব্রত কুমার পোদ্দার বলেন, ৬ মে বিকেলে দম্পতি ফুচকা খাওয়া ও ঘোরার জন্য কামারগোপ এলাকায় স্বামীকে নিয়ে আসেন ওই স্ত্রী। দুজনেই গার্মেন্টকর্মী। এদিকে ফেরার পথে বাওয়ানীনগর আবাসিক এলাকায় পৌঁছলে অভিযুক্তরা তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে এলোপাতাড়ি মারধর শুরু করে স্ত্রীকে পাশের নিরিবিলি খালি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই দম্পতির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পটরা হুমকি-ধমকি দিয়ে পালিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!