ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শীর্ষ ঋণখেলাপি মাকসুদুরকে গ্রেফতারে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০০, ৯ জুন ২০২২
শীর্ষ ঋণখেলাপি মাকসুদুরকে গ্রেফতারে র‍্যাবের অভিযান
ফাইল ছবি

দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি মাকসুদুর রহমানকে গ্রেফতারে রাজধানীর গুলশানে অভিযান চালাচ্ছে র‌্যাব। তিনি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক।

বুধবার রাত সাড়ে ১১টা থেকে শুরু হয় এ অভিযান। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক দেশের একজন অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাকসুদুর রহমানের রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের ২১ নম্বর বাসায় অভিযান চালানো হচ্ছে। তিনি এ বাসাতেই থাকেন বলে জানা গেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!