[ রাজধানী ]
জুরাইনে চিপসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ছবি
রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার রাত ১১টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাজাহান শিকদার।
তিনি জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছায়। এরপর আরো তিনটি ইউনিট যোগ দেয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!