[ রাজধানী ]
পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বায়তুল মুকাররমে মোনাজাত
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়
প্রমত্তা পদ্মা নদীর উপর নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের বৃহত্তম পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে শুকরিয়া আদায় করে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ যোহর অনুষ্ঠিত এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
.png)
উল্লেখ্য, পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে ও বন্যাদুর্গতদের জন্য গতকাল শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
এছাড়া এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পদ্মাসেতু
লিংক সফলভাবে কপি হয়েছে!