[ রাজধানী ]
শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বুধবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাৎ হোসেন বলেন, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১০ মিনিটে আমরা খবর পেয়েছি।
.png)
তিনি বলেন, কুর্মিটোলা থেকে তিনটি ও উত্তরা থেকে ফায়ারসার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে গেছে। হেডকোয়ার্টার থেকে আরো একটি ইউনিট রওয়ানা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!