ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কলাবাগানে হুইল চেয়ারে বসা অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫, ২১ ডিসেম্বর ২০২২
কলাবাগানে হুইল চেয়ারে বসা অজ্ঞাত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর ধানমণ্ডির কলাবাগান মাঠ এলাকায় হুইল চেয়ারে বসা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মৃতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কলাবাগান মাঠ লাগোয়া ফুটওভার ব্রিজের নিচে তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।

আশেপাশের লোকজন বলছেন, ঐ ব্যক্তি হুইলচেয়ারে বসে ভিক্ষা করতেন। সব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। পাশাপাশি আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!