ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ৫ জানুয়ারি ২০২৩
যাত্রাবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি প্রতীকী

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় একটি বাসায় নাজমীন আক্তার (১৮)  নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমীনের ননদ সিমা আক্তার জানান, গত পাঁচ মাস আগে তার ছোট ভাই নাঈম আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাজমীনের। এরপর থেকে শনিরআখড়া গোবিন্দপুর হাজী মসজিদ রোডের একটি বাসার ৬তলায় ভাড়া থাকেন। আর নাঈম পল্টনে কাপড়ের ব্যবসা করেন। ঘটনার সময় পল্টনে ছিলেন নাঈম।

Advertisement

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নাজমীনকে ডাকতে ৬ তলায় যান। সাড়া না পেয়ে পরে প্রতিবেশীদেরর মাধ্যমে দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলছে নাজমীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, ঐ গৃহবধুকে তার শশুড় বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি তদন্ত করতে যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!